News Bangla 24 BD | প্রধানমন্ত্রী এখন মদন মোহন কলেজে… - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদনমোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সিলেটের আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মদন মোহন কলেজ সেজেছে বর্ণিল সাজে। কলেজের প্রতিটি ভবন রং করা হয়েছে নতুনভাবে। কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ। আশপাশের দেয়ালগুলোও সাজানো হয়েছে নানা রঙে। কলেজ গেইটসহ রিকাবীবাজার-লামাবাজার সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ।

মঞ্চের সামনে নির্মাণ করা হচ্ছে নিরাপত্তা বেষ্টনি। সাউন্ড সিস্টেমসহ আনুষঙ্গিক অন্যান্য কাজও সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যেই। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কলেজ প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এ বিভাগের অন্যান্য সংবাদ