News Bangla 24 BD | ভুরুঙ্গামারীতে ধান ক্ষেতের ভিতরে এক ভারতীয় নাগরিকের লাশ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভুরুঙ্গামারীতে ধান ক্ষেতের ভিতরে এক ভারতীয় নাগরিকের লাশ


মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ভুরুঙ্গামারীতে ধান ক্ষেতের ভিতরে এক ভারতীয় নাগরিকের লাশ। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্তে ধান ক্ষেতে  ভারতীয় নাগরিকের লাশ পাওয়া গেছে।
এলাকাবাসীর তথ্য মতে, শুক্রবার (২২ নভেম্বর) সকাল বেলা ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি বিলে  কৃষকের একটি দল ধান কাটতে গেলে ধান ক্ষেতের ভিতরে একটি লাশ দেখেতে পায়।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, নিহত ব্যক্তির নাম সাইফুর ওরফে রফিজ (৪৮)। ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামের আব্দুল আজিজ মৌলভির ছেলে তিনি। সীমান্তে  চোরাকারবারিদের সাথে তার জরিত থাকার কথাও জানান এলাকাবাসী।
এ ব্যাপারে পুলিশের এস আই জালাল ও বিজিবির নায়েব সুবেদার জাকির হোসেন বলেন, লাশটি ভারতীয় নাগরিকের। লাশটি শনাক্ত করার জন্য বিএসএফকে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ