News Bangla 24 BD | টঙ্গীতে ব্যবসায়ী খুন; খুনি চাচাতো ভাই গ্রেফতার, ছোরা উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

টঙ্গীতে ব্যবসায়ী খুন; খুনি চাচাতো ভাই গ্রেফতার, ছোরা উদ্ধার


মৃণাল চোধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার জনৈক সফিকুল ইসলামের ৬ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে টঙ্গী বাজারের ইসলাম ট্রেডার্সের সত্বাধিকারী মো. ইয়াছিন মিয়া (৩২)কে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন।

শনিবার গভীর রাতে এই হত্যাকান্ডে ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করে।

খুনি আবু বকরকে (৩০) বাড়ির অন্য ভাড়াটিয়ারা আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত ইয়াছিন ঢাকার মুন্সিগঞ্জ সদরের নূরুল ইসলামের ছেলে।
ইয়াছিনের বড় ভাই সহিদুল ইসলাম জানান, ঘটনার ৩ দিন পূর্বে তাদের চাচাতো ভাই আবু বকর চাকরির সন্ধানে টঙ্গীতে এসে ইয়াছিনের বাসায় উঠে। সে (আবু বকর) তার বাবা মায়ের সাথে গাজীপুরের ডেগের চালা এলাকায় থাকতো। দু-তিন দিনের মধ্যে বাজারের যে কোন দোকানে চাকরির ব্যবস্থা হবে বলে ইয়াছিন তাকে আশ্বাস দেন। শনিবার রাত সাড়ে ১১ টায় ইয়াছিন তার দোকান বন্ধ করে আবুবকরকে সাথে নিয়ে মধ্য আরিচপুরের ওই বাসায় ফেরে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবু বকরকে তাদের ফ্ল্যাটের একটি কক্ষে শুতে দিয়ে আরেক কক্ষে ইয়াছিন তার স্ত্রী রাবেয়াকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাত আড়াইটায় খুনি তার চাচাতো ভাইয়ের কক্ষে প্রবেশ করে ঘটনার দিন বাজার থেকে কেনা একটি বড় ধরনের ছোরা দিয়ে ঘুমন্ত ইয়াছিনের দেহের বিভিন্ন স্থানে উপর্য্যুপুরি কুপাতে শুরু করে। এতে তার ঘারের কয়েকটি রগ কেটে যায়। এ সময় তার পাশে ঘুমিয়ে থাকা স্ত্রী জেগে উঠে ডাক-চিৎকার দিতে থাকলে আশপাশের অন্য ফ্ল্যাটের ভাড়াটিয়ারা ছুটে এসে রক্তমাখা ছোরাসহ খুনিকে আটক করে।গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে বাড়ির লোকজন চিকিৎসার জন্য হাসপাতাল নেয়ার পথে রক্তক্ষরন জনিত কারনে সে মারা যায়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে খুনিকে গ্রেফতার করে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি জব্দ এবং উত্তরার আইচি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, খুন হওয়া ব্যবসায়ী ইয়াছিনের আত্মীয়দের সাথে কথা বলে জানা যায় জমি সংক্রান্ত পূর্ব রিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে। আমরা খুনিকে গ্রেফতার করেছি। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কারন ও দায় স্বিকার করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ