ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের দৌগাছী ইউনিয়নে সাড়ে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে জিংক সমৃদ্ধ (ব্রি-ধান-৬২ ও ৭৪ )ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদে এ ধান বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলী জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,উন্নয়ন ধারার প্রকল্প পরিচালক প্রফুল্ল কুমার, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মেদ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। পরে হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় উন্নয়ন ধারার আয়োজনে ওই এলাকার আড়াই’শ কৃষকদের মাঝে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ ও ৭৪ এর বীজ বিতরণ করা হয়।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা 