News Bangla 24 BD | ঝিনাইদহ মৎস্য বাজারকে শতভাগ ফরমালিনমুক্ত ঘোষণা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝিনাইদহ মৎস্য বাজারকে শতভাগ ফরমালিনমুক্ত ঘোষণা


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা মৎস্য বাজারকে শতভাগ ফরমালিন মুক্ত বাজার ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ ঘোষণা দেন।

এ উপলক্ষে মৎস্য বাজার সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য বাজার সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সেলিম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বাজার ঘুরে বিভিন্ন দোকান পরীক্ষা করে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এসময় মৎস্যব্যবসায়ীরা আগামীতে ফরমালিনমুক্ত মাছ বিক্রি করবেন না বলে অঙ্গিকার করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ