News Bangla 24 BD | কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যপক ক্ষতি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যপক ক্ষতি


কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরের চারটি কক্ষ ও সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি সাধন হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকার।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ও স্থানীয়রা জানান, ওই দিন রাত দেড়টার দিকে হরিণহাটির অমলেশ পালের মার্কেটের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের কয়েকটি দোকান ও মার্কেট সংলগ্ন অমলেশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রাণান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে একটি হোটেল, দুটি মুদি দোকান, দুইটি কাপড়ের দোকান, একটি টিভি সার্ভিসিং এর দোকান ও একটি সেলুনসহ সাতটি দোকান এবং একটি বসতঘরের চারটি কক্ষ ও মালামাল পুড়ে ছাই হয়েগেছে। খাবার হোটেলের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ধারণা করছেন । কাপড়ের দোকান দুটির মালিক আনোয়ার হোসেন জানান, এ অগ্নিকান্ডে তার প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এলাকার জেনারেটর ব্যবসায়ী মোঃ মাহবুব মিয়া জানান, তার একাটি টিভি সার্ভিসিং এর দোকান, পাশে জেনারেটর রুমে থাকা একটি জেনারেটর ও ৪টি বড় আইপিএস মেশিনসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া নুরুল ইসলাম ভান্ডারীর একটি খাবার হোটেল, রায়হানের সেলুন, শহিদুল ইসলাম ও খোকনের মুদি দোকানসহ বসতঘরের চারটি রুম পুড়ে প্রায় আরো ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ