News Bangla 24 BD | শ্রীপুরে সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

শ্রীপুরে সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই


মিলন শেখ : গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত হাজি মফিজ উদ্দিন সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. নিয়ামত আলী (৩৪) কে কুপিয়ে ১০ লাখ টাকা এবং দুটি পে-অর্ডার (১৮ লাখ ও ২০ লাখ টাকা) ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
রোববার সকালে শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে হাজি মফিজউদ্দিন সিএনজি পাম্পের মালিক প্রকৌশলী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিয়ামত আলী নগদ ১০ লাখ টাকা এবং দুটি পে-অর্ডার (১৮ লাখ ও ২০ লাখ টাকা) নিয়ে মাওনা চৌরাস্তার একটি ব্যাংকে জমা দেওয়ার জন্য ফিলিং স্টেশনের সামনেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে নিয়ামতের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। নিয়ামত চিৎকার চেঁচামিচি শুরু করলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তার হাতে কোপ দেয়। এ সময় হাত থেকে ব্যাগটি নিচে পড়ে গেলে ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিয়ামতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শ্রীপুর থানার এস আই মো. জামিল উদ্দিন রাশেদ জানান, সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

এ বিভাগের অন্যান্য সংবাদ