কালীগঞ্জে সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের শস্য কর্তন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের আওতায় এক শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বারপাখিয়া গ্রামে এ পলিনেট প্লটের মাধ্যমে ফুল কপি প্রদর্শনীর উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও আইএফডি’র আয়োজনে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এভিপিআই আইএফডিসি এর প্রোজেক্ট ম্যানেজার সৈয়দ আফজাল মাহমুদ হোসেন, এভিপিআই আইএফডিসি এর মনিটরিং ও ইভিলিউশন কর্মকর্তা জেনিফার আহম্মেদ, আইএফডিসি’র ফিল্ড মনিটরিং কর্মকর্তা জহিরুল ইসলাম, নিয়ামতপুর ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহিন আলম, আইএফডিসি এর কর্মকর্তা শরিফুল আলম মনি, কৃষাণী নাহার বেগম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, পলিনেট ঘর ও ট্রিকল সেচের মাধ্যমে সবজি উৎপাদন করলে পোকামাকড় লাগে না, পানি সাশ্রয় হয় এবং কীটনাশকের ব্যবহারও কম লাগে। গুড়া ইউরিয়া ব্যবহারে বিঘা প্রতি গুড়া ইউরিয়ার তুলনায় ফুলকপি বেশি হয়। আলোচনা সভা পূর্বে নাহার বেগমের প্রদর্শনী প্লট থেকে গুটি ইউরিয়া ও গুড়া ইউরিয়া ব্যবহৃত ১০টি ফুলকপি তুলে পরিমান করে ফলনের পার্থক্য নির্নয় করা হয়।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা 