টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে সভা
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর কলাবাগান বস্তি, মাছিমপুর বস্তি, জিন্নাত মহল্লা বস্তি, করইতলা বস্তি স্থানীয় সংসদ সদস্যের কথা উপেক্ষা করে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদের পায়তারা করছে।
তারই প্রতিবাদে শনিবার স্থানীয় ব্র্যাক স্কুলে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম হোসেন, বস্তিবাসী সাদেক হোসেন খান, মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, মঈনউদ্দিন, আব্দুল মান্নান, ডলি বেগম, সুমি আক্তার, মরিয়ম বেগম, নাজমা খাতুন, শাহিনূর আক্তার ও নাসিমা বেগম প্রমুখ।বক্তারা বলেন, বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া কলাবাগান বস্তি, মাছিমপুর বস্তি, জিন্নাত মহল্লা বস্তি,করইতলা বস্তি উচ্ছেদ করা হলে ২হাজার পরিবার বস্তিবাসীকে পথে বসতে হবে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল বলেছেন বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া কোন বস্তি উচ্ছেদ করতে দেওয়া হবে না। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির ইশারায় আজ বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়াই এক শ্রেণির অসাধু ব্যক্তিরা বস্তি উচ্ছেদের পায়তারা করছে। আমরা জীবন দিব তবুও বস্তি উচ্ছেদ করতে দিব না। বস্তি উচ্ছেদ করতে হলে আমাদেরকে স্থায়ী পুনর্বাসন করে দিতে হবে।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা 