News Bangla 24 BD | কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুরের খোঁজ মিলেছে - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুরের খোঁজ মিলেছে


বাংলাদেশ কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে। তথ্যটি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আজ শনিবার সকালে তিনি তার ভাই মিজানুর রহমানকে ফোন করে জানিয়েছেন, তিনি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আছেন।

ভাইয়ের খোঁজ পাওয়ার বিষয়টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জানানোর জন্য তার প্রেস উইংকে জানান মিজানুর রহমান। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে পুলিশ জানায়, গুলশান থানায় ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা ২৫ নম্বর মামলায় গতকাল শুক্রবার রাতে রাজধানীর শাহজাদপুর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির উত্তর বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলম বলেন, ‘আমিনুরের সন্ধানে আমরা অনেক দিন ধরে কাজ করছিলাম। হঠাৎ গতকাল দেখি, তার মোবাইল ফোনটি সচল। তারপর তাকে আমরা উদ্ধার করি। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। ওইদিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ‘নিখোঁজ’ হন তিনি। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুর রহমানের পরিবার।

আমিনুর রহমান ১১০ দিন নিখোঁজ ছিলেন। এতদিন তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ