কালিয়াকৈরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার,স্বামী পলাতক
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম রিমা আক্তার রুমা (১৮), টাঙ্গাইল জেলার ধনবাড়ি এলাকার করিম মিয়ার ছেলে সুজন মিয়ার স্ত্রী।
কালিয়াকৈর থানার এসআই মুক্তি মাহমুদ জানান, রিমা আক্তার তার স্বামীর সাথে কালিয়াকৈর বোর্ডমিল পূর্বপাড়া এলাকায় নাজমা বেগমের বাড়িতে বাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন। বুধবার রাতে স্বামীর সাথে ঝগড়া করে রিমা আক্তার। পরে রাতে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশকে বিষয়টি না জানিয়ে দাফনের চেষ্টা করলে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুজন মিয়া পলাতক রয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 