কালিয়াকৈরে পল্লীবিদ্যুতের গ্রাহককে দুই লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে দবির সরকার নামের এক পল্লীবিদ্যুৎ গ্রাহককে ২ লাখ ৩৭ হাজার ৫৮২ টাকা জরিমানা করেছেন। এসময় অবৈধ বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন না আদালতের সামনে। ঢাকা-পল্লীবিদ্যূত সমিতি-১ চন্দ্রা জোনাল শাখার ডেপুটি জেলারেল ম্যানেজার মো. আবু সাঈদ জানান, পূর্ব চান্দরা গ্রামের দবির সরকার অবৈধভাবে এলটি বৈদ্যুতিক তারে হুক লাগিয়ে নিজের একটি মার্কেটের ৪০টি দোকানে সংযোগ দেয়। তাকে সংযোগ বিছিন্নকরণের তাগিদ দেওয়া হলেও তিনি কোন কর্ণপাত না করায় কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল কবিরের নেতৃত্বে চন্দ্রা জোনাল শাখার কর্মকর্তারা বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আদালত বসিয়ে অবৈধ বিদ্যুত ব্যবহারকারী দবির সরকারকে ২ লাখ ৩৭ হাজার ৫৮২ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের সময় দবির সরকারকে না পাওয়ায় জরিমানার টাকা আগামী ১৮ জানুয়ারীর মধ্যে সংশিষ্ট পল্লীবিদ্যুত অফিসে জমা দেওয়ার নির্দেশ দেন।
কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল কবির জানান, বিদ্যুৎ চুরির অভিযোগে বিদ্যুতের দাম হিসাবে জরিমানার টাকা সংশিষ্ট পল্লীবিদ্যুতের অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই গ্রাহককে।


‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 