News Bangla 24 BD | এক পুলিশের ৭ স্ত্রী! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

একটা-দুইটা নয়, সাত সাতটা বিয়ে করেছিলেন ভারতের মুম্বাইয়ের থানার কনস্টেবল। দিব্যি ছিলেন। তবে শেষে স্ত্রীর অভিযোগেই খোয়া গেল চাকরি, বরখাস্ত হতে হলো কর্মস্থল থেকে। কীর্তিমান পুলিশ কনস্টেবলের নাম সূর্যকান্ত কদম। তাকে বরখাস্ত করা হয়েছে। সাতটা বিয়ে পুলিশ সদস্যের! লুকোনো ছিল তিন দশক।

পুলিশ জানিয়েছে, গত সোমবার সূর্যকান্তের সাতটি বিয়ের খবর সামনে আসে। স্ত্রীরা কদমের অন্য বিয়ের খবর জানতে পারেন। মধ্যবয়সী কদমের কীর্তি সামনে আনেন স্ত্রীদের মধ্যে একজন। ভারতের বিভিন্ন জেলায় বিয়ে করে স্ত্রীদের রেখে দিয়েছিলেন কদম।

সোমবার সেই ঘটনা জানাজানি হয়ে সামনে আসে। পুলিশ দফতর কদমকে বরখাস্ত করলেও কোনও অভিযোগ দায়ের না হওয়ায় মামলা দায়ের হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে সূর্যকান্ত কদম নামে পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এবং বিভাগীয় তদন্তের পর দোষী সাব্যস্ত হলে জালিয়াতির মামলা দায়ের করা হবে।

পরিবার ও পড়শি সূত্রে খবর, গত ২৮ বছর ধরে সাতজন নারীকে বিয়ে করেছেন কদম। শেষ বিয়ে করেছেন ২০১৪ সালে। প্রথম বিয়ে করেন ১৯৮৬ সালে। তারপরে ১৯৯২, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৮, ২০০৭ ও ২০১৪ সালে শেষবার বিয়ের পিঁড়িতে বসেন কদম। নারীরা সকলেই থানে ও তার আশপাশের এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এতবছর ধরে এতগুলি বিয়ে করার পরও কীভাবে এতদিন তা গোপন রেখে দিতে পেরেছিলেন অভিযুক্ত পুলিশ সদস্য তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ