News Bangla 24 BD | ১ বছরে সাড়ে ৪ লাখ বিয়ের প্রস্তাব! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সুন্দরী-শিক্ষিত মেয়ে কিংবা সুদর্শন-সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বিয়ের প্রস্তাব অন্য যেকোনো নারী কিংবা পুরুষের চেয়ে একটু বেশিই পাওয়া যায়। কিন্তু তাই বলে এক বছরে সাড়ে চার লক্ষ বিয়ের প্রস্তাব! অবিশ্বাস্য হলেও সত্যি। তবে এই পাত্রী কোনও ছেলে বা মেয়ে নয়। নেহাতই এক সফটওয়্যার। নাম গুগল অ্যাসিস্ট্যান্ট।

ভারতীয় গণমাধ্যমে খবর, গত বছরই তাকে লঞ্চ করেছিল গুগল। প্রায় সমস্ত মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই তার দেখা মেলে। ভারতের সাড়ে চার লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী তাকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে।

গুগল হোমের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঋষি চন্দ্রণ জানিয়েছেন এই আশ্চর্য তথ্য। ভারতে এই সফটওয়্যারটি খুব জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান তিনি। কেবল ইংরেজি নয়, গুগল অ্যাসিস্ট্যান্ট এখন প্রশ্ন করে হিন্দিতেও।

গুগলে সার্চ করার কাজে সাহায্য করতে স্বতঃপ্রবৃত্ত হয়ে এসে গুগল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে ‘হাই, হাউ ক্যান আই হেলপ?’ এর পরে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন না করে অনেকেই রসিকতা করে বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে। জানতে চেয়েছে, ‘ওকে গুগল, উইল ইউ ম্যারি মি?’

গুগল হোম ও গুগল হোম মিনি স্মার্ট স্পিকারের উদ্বোধনের অনুষ্ঠান ছিল গতকাল বুধবার। এইদিনই ঋষি এই মজার খবরটি দেন সবাইকে।

সূত্র: এবেলা

এ বিভাগের অন্যান্য সংবাদ