News Bangla 24 BD | নিয়াজুলসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

নিয়াজুলসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ


নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়া আইভী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিয়াজুল ইসলাম খান সহ ৯ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১ হাজার জনকে আসামি করে মামলা করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ ছাত্তার সদর থানায় এই আবেদন করেন।

জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, আবেদনে সাবেক যুবলীগ নেতা নিয়াজুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। গত রাতে এ মামলার আবেদন পেয়েছেন জানিয়ে তিনি বলেন, আবেদন পাওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।

গত ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর এমপি শামীম ওসমানের কর্মী-সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়। সায়েম প্লাজা থেকে আইভীর লোকজনের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিও ছোড়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াৎ আইভী।

পরে মেয়র আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সংসদ সদস্য শামীম ওসমান ওই ঘটনার জন্য দায়ী। তার কর্মী নিয়াজুল দুই গজ দূরে দাঁড়িয়ে থেকে পিস্তল উঁচিয়ে তাকে হত্যা করতে চেয়েছিলেন।

এ ঘটনার একদিন পর ১৮ জানুয়ারি নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন সেলিনা হায়াৎ আইভী। তিনি বুকে ব্যথা অনুভব করেন, রক্তচাপও কমে যায়। বমিও করেন। পরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুটা সুস্থ হওয়ার পর আজ দুপুরে হাসপাতাল থেকে আইভীকে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ