News Bangla 24 BD | র‌্যাংকিং-এ লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

র‌্যাংকিং-এ লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি


আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় রেটিং অর্জনের দিক দিয়ে ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে টপকে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৮৬ রান করেন কোহলি।
ফলে টেস্ট সিরিজ শেষ হবার পর ১২ রেটিং পান তিনি। এতে দ্বিতীয় স্থানে থাকায় তার রেটিং হয় ৯১২। ক্রিকেট ক্যারিয়ারে ৯১১ রেটিং ছিলো লারার। তাই টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ রেটিং-এ লারাকে টপকে গেলেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে কোহলির রেটিং ছিলো ৯০০। তিন ম্যাচের ছয় ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৮৬ রান করেন তিনি। যা এই টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে ১২ রেটিং অর্জন করেন কোহলি। ৯১২ রেটিং নিয়ে লারাকে টপকে গিয়ে র‌্যাংকিং-এর দ্বিতীয় স্থান ধরে রাখেন কোহলি।
লারার পর এবার স্বদেশি কিংবদন্তি ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির। ৯১৬ পয়েন্ট নিয়ে কোহলির সামনে রয়েছেন গাভাস্কার।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে র‌্যাংকিং-এ সর্বোচ্চ রেটিং-এ ২৬তম স্থানে রয়েছেন কোহলি। সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় ডন ব্র্যাডম্যান।
বর্তমানে টেস্ট র‌্যাংকিং-এর শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৯৪৭ রেটিং নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে স্মিথ। ৮৮১ রেটিং নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। বাসস।
এ বিভাগের অন্যান্য সংবাদ