News Bangla 24 BD | কালীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বাইপাস সড়কে বালিগাঁও নামক স্থানে বালি ভর্তি বিকল ট্রাককে দ্রুতগামী তিতাস পরিবহনের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা হাসপাতালে প্রেরণ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার বালীগাঁও ফকিরবাড়ী সংলগ্ন ভৈরব থেকে ঢাকাগামী চলনবিল ও তিতাস পরিবহনের দুইটি বাস ওভারটেক করার প্রতিযোগীতা শুরু করে। এ সময় বালিগাঁও এলাকার সড়কে একটি বিকল ট্রাক থাকায় চলনবিল পরিবহণের বাসটি তিতাস পরিবহণের বাসকে ওভারটেক করে চলে যায়। পরে তিতাস পরিবহণের (ঢাকা-মেট্রো ব-১১-৩১৩৭) বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। বাসটি দুমরে মুচরে যায়। এতে নরসিংদী সদরের মো. শরিফ হোসেন ও মো. মামুন মিয়া, রায়পুরা এলাকার মোসা. হাবিবা আক্তার, আবু তালেব ও আঃ ছালাম মিয়া, পলাশ এলাকার আজীজুল হক, কিশোরগঞ্জের আবু হানিফা ও শিবপুরের আবু তালেবসহ ২০ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোসা. হাবিবা আক্তার (৫৫) নামে একজনকে ঢামেকে রেফার্ড করে। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। কালীগঞ্জ থানা এস,আই মো. নাজমুল ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ