কালিয়াকৈরে বিদ্যুৎ চুরি , দুই লক্ষাধীক জরিমানা
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎ চুরির অভিযোগে দবির সরকার নামের এক ব্যাক্তিকে গতকাল বৃহস্পতিবার ২ লাখ ৩৭ হাজার ৫শ ৮২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দ্রা জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আবু সাঈদ সাংবাদিকদের জানান- কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার একটি মার্কেটের ৪০টি দোাকানে দীর্ঘ দিন যাবৎ অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলো। বহুবার তাগিত দেয়া সত্যেও মার্কেট মালিক সংযোগ বিচ্ছিন্ন করেনি।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল কবিরের নেতৃত্বে এক অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে ওই জরিমানা করা হয়।
বিদ্যুৎ চুরির দায়ে বিদ্যুতের দাম হিসাবে জরিমানার টাকা সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় দবির সরকারকে পাওয়া যায়নি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 