News Bangla 24 BD | আজকে যারা শিশু, ভবিষ্যতে তারাইতো জাতির কর্ণধার হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আজকে যারা শিশু, ভবিষ্যতে তারাইতো জাতির কর্ণধার হবে— প্রধানমন্ত্রী শেখ হাসিনা


‘জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা নিয়ে, উন্নত শিক্ষা নিয়ে যুগোপযোগী হয়ে দেশকে তোমরা উন্নত করবে, সমৃদ্ধ করবে। তোমরা উপযুক্ত হয়ে গড়ে উঠবে।’ কাব স্কাউট সদস্যসহ নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অষ্টম জাতীয় কাব স্কাউট ক্যাম্পুরির উদ্বোধন ঘোষণাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
কাব স্কাউটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘কাব স্কাউটের মূলমন্ত্র হচ্ছে ‘যথাসাধ্য চেষ্টা করা’। যথাসাধ্য চেষ্টা করা মানে কোনো ক্ষেত্রে পিছিয়ে যাওয়া নয়। সব মনে করতে হবে, আমি পারবোই। যে কোনো কাজ, যে কোনো চ্যালেঞ্জ সামনে আসুক না কেন, সেটা আমরা করতে সক্ষম হবো।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আজকে যারা শিশু, ভবিষ্যতে তারাইতো জাতির কর্ণধার হবে। তোমাদের মধ্যে থেকেই তো কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, সচিব, বিজ্ঞানী, কৃষিবিদ হবে। সমাজের বিভিন্ন জায়গায় স্থান করে নেবে।’
সবাইকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চরিত্রবান হতে হবে, সৎ হতে হবে। দৃঢ়চেতা হতে হবে। যে কোনো কাজে সবসময় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাসী হয়ে সব কিছু জয় করতে হবে।’

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে। কাব স্কাউটদের সবচেয়ে বড় শিক্ষামূলক এ সমাবেশে সারাদেশের সকল উপজেলা থেকে আট হাজার স্কাউট ও কর্মকর্তা অংশ নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ