News Bangla 24 BD | গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। মহানগরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে শনিবার দুপুরে অনুষ্ঠিত এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক। বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের সভাপতি এম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, জেলা নারী ও শিশু আদালতের বিচারক জাহের মনসুর, সমিতির সাধারণ সম্পাদক ড. সেলিম উদ্দিন, মোহাম্মদ সোহেল সাদাত, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফখরুল ইসলাম, নির্বাহী সদস্য নেছারুল ইসলাম কুতুবি, সহসভাপতি এম এ তাহের প্রমুখ । অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ভোজসভা মেজবানের আগে নানা ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় নানা শ্রেণী পেশার প্রথিতযশা ব্যক্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ