News Bangla 24 BD | গাজীপুরে ৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন, আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকব না - প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন, আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকব না —- প্রধানমন্ত্রী


শামসুল হক ভুইয়া গাজীপুর থেকে:
বাংলাদেশ স্কাউটস পাঁচদিন ব্যাপী অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরী গণভবন থেকে ভিভিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরের মৌচাক ক্যাম্পুরীর এরিনা ক্যাম্পে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

ভিভিও কনফারেন্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কাব স্কাউটের মূলমন্ত্র হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। যথাসাধ্য চেষ্টা করা অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকব না। যেকোনো কাজ, যেকোনো চ্যালেঞ্জ সামনে আসুক না কেন, সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। এই আত্মবিশ্বাসটা সব সময় নিজের মধ্যে থাকতে হবে।’ তিনি বলেন, আমরা চাই আমাদের প্রতিটি প্রাইমারি স্কুল থেকেই স্কাউটের কার্যক্রম শুরু হোক। তাতে ছেলেমেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। এই অভ্যাসের ফলে তাদের চরিত্র গঠনে বিরাট অবদান রাখবে। কারণ দেশ সম্পর্কে তার ভালোবাসা বাড়বে, পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা বাড়বে। পরবর্তীকালে অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশীর প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা পালনে প্রচেষ্টা চালাবে। এই মানসিকতা গড়ে উঠলে আমাদের দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ আরো উন্নত হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল এ দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্ত এবং গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই। আজকে শিশু যারা, আগামী দিনে তারা এ দেশের কর্ণধার হবে। তাদের ওপরই আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি এটাই চাই জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা নিয়ে যুগোপযোগী হয়ে দেশকে তোমরা উন্নত করবে, সমৃদ্ধিশালী করবে।

৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর এবারের আয়োজনে দেশের সকল উপজেলা থেকে ৮হাজার জন কাব স্কাউট ও কাব লিডার অংশগ্রহণ করছে। ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর ৮৫১জন ‘‘শাপলা এ্যাওয়ার্ড’’ অর্জনকারীদের মধ্যে ১০টি স্কাউটস অঞ্চলের ৭১জন কাব স্কাউটস সকলের প্রতিনিধি হিসেবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সনদ ও এ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শন, বেলুন ও পায়রা উড়ানো এবং বাংলাদেশ স্কাউটস কার্যক্রমের উপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। বাংলাদেশ স্কাউটিং এর শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন। অনুষ্ঠানে মৌচাক থেকে সভাপতির ভাষন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ