News Bangla 24 BD | কালিয়াকৈরে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর তিন স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় রোববার সকালে তিনজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। ওই ঘটনায় এলাকায় থমথম ভাব বিরাজ করছে।
আহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকার ছামান উদ্দিন ভূইয়ার ছেলে আব্দুল রশিদ (৫২), তার ছোট ভাই দুলাল উদ্দিন ভূইয়া (৪০) ও একই এলাকার মজিবুর রহমানের ছেলে আব্দুল মালেক (৪৫)।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও ভুক্তভোগী ছাত্রীদের পরিবার সুত্রে জানা গেছে, উত্যাক্তের শিকার ওই তিন ছাত্রী কালিয়াকৈর উপজেলার স্থানীয় ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ১০ম শ্রেনীর ছাত্রী। তারা তিনজন রোববার সকাল পৌণে ১০টার দিকে উপজেলার পাইকপাড়া বাজারের ভিতরের রাস্তা দিয়ে ওই স্কুলে যাচ্ছিল। তারা বাজার এলাকায় পৌছলে আগে থেকে উৎপেতে থাকে ওই এলাকার বাজের উদ্দিনের ছেলে আরিফ হোসেন, আরফানের ছেলে মিনহাজ হোসেন মিলু, আশরাফ হোসেনের ছেলে ফিরোজ উদ্দিন, সোহরাব মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল নামের বখাটে যুবক ওই তিন ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। ওই স্কুলছাত্রীরা দৌড়ে গিয়ে বাজারের ভিতরে থাকা আব্দুল রশিদকে বিষয়টি বলে। এ সময় আব্দুল রশিদ প্রতিবাদ করলে বখাটেরা চলে যায়। কিছুক্ষণ পরেই ওই বখাটেরা একটি পিস্তল, চাইনিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবাদি আব্দুল রশিদের উপর হামলা করে এবং এলোপাথারি কুপাতে থাকে। খবর পেয়ে তার ছোট ভাই দুলাল উদ্দিন ভূইয়া ও আব্দুল মালেক ফেরাতে গেলে তাদেরও এলোপাথারি কুপিয়ে জখম করে। এসময় এলাকাবাসী এগিয়ে গেলে বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতদের মধ্যে দুলাল উদ্দিন ভূইয়ার অবস্থা গুরুতর। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই বখাটেরা এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। বছর খানেক আগেও পুলিশ উপজেলার হিজলতলী এলাকা থেকে একটি পিস্তলসহ ফিরোজ উদ্দিন নামে বখাটেকে গ্রেফতার করে। কিন্তু ১৫-২০ দিন পরই জামিনে বেরিয়ে আবারও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে বলেও জানিয়েছে এলাকাবাসী।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এর আগেও পুলিশ ফিরোজকে পিস্তুলসহ গ্রেফতার করে। আইনের ফাকফুক দিয়ে বেড়িয়ে আবারও অপরাধে লিপ্ত হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম জানান, আহতদের মাথায়, গাড়ে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে দুলাল উদ্দিন ভূইয়ার অবস্থা গুরুতর।
কালিয়াকৈর থানার এএসআই জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ