News Bangla 24 BD | এশিয়া কাপে এবার ভারতকে হারাল বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে এবার ভারতকে হারাল বাংলাদেশ


মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের পর এবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান এই টুর্নামন্টে বুধবার ভারতকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪১ রান করে ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাঘিনীরা। ভারতের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি ও ৪ ওয়ানডে ম্যাচ খেলার পর এবার প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের মেয়েদের এটিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। এর আগে তাদের সর্বোচ্চ রান ছিল কেবল ১৩৭। আর রান তাড়ার দিক থেকে বাংলাদেশের আগের রেকর্ড ছিল মাত্র ৯৫ রানের। তাই আগের সব রেকর্ডই এবার ভেঙে দিয়েছেন ফারজানা-শামীমা-রুমানারা।
ফারজানা ও রুমানা চতুর্থ উইকেটে ৯৩ রান তুলে অবিচ্ছিন্ন থেকেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের এটিই সর্বোচ্চ রানের জুটি। ফারজানা টি-টোয়েন্টিতে মেয়েদের সর্বোচ্চ ৫২ রানের রেকর্ড ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৫ চার ও ১ ছক্কায় ৪৬ বলে এই রান করেন তিনি।
বল হাতে ৩ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩৪ বলে ৬টি চারের মারে ৪২ রানে অপরাজিত থাকেন রুমানা। এছাড়া ওপেনার শামীমা ২৩ বলে ৭ চারে করেন ৩৩ রান।
এ বিভাগের অন্যান্য সংবাদ