News Bangla 24 BD | গাজীপুরে নারী নেত্রীর সঙ্গে মানহানিকর আচরনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে নারী নেত্রীর সঙ্গে মানহানিকর আচরনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একজন নারী নেত্রীকে অবমাননাকর বক্তব্য ও মানহানিকর আচরণ করার প্রতিবাদে এবং কটুক্তিকারী সরকারী কর্মকর্তা জাকির হোসেনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে জেলার বিভিন্ন নারী, এনজিও ও মানবাধিকার সংগঠনের লোকজন রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা প্রায় এক ঘন্টা ধরে মানববন্ধন করেন।
বিক্ষোভকারীরা জানান, গাজীপুরের বাংলাদেশ মহিলা সমাজ কল্যান সমিতির সভানেত্রী মনিরা হোসেনকে নানা ধরণের অশোভন কথা বলে এবং মানহানিকর আচরণ করছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন। এরই প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। মানববন্ধন চলাকালে সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল আলম ও মানবাধিকার ব্যুরোর গাজীপুর জেলা সভাপতি রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন।
তারা বলেন, ওই কর্মকর্তার আচরণে ও লজ্জাজনক কথাবার্তায় মনিরা হোসেন বিব্রত ও মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারা ওই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ