News Bangla 24 BD | ২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয়


প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজন করতে যাচ্ছে। হ্যা, বলা হচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের কথা। ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয়। সূত্র: নিউইয়র্ক টাইমস।
বিশ্বকাপ ফুটবল আসরের অায়োজক হতে চাওয়া দেশগুলোকে নিয়ে ফিফায় বুধবার ভোট অনুষ্ঠিত হলো। এ ভোটে শেষের দিকে মরক্কোকে হারিয়ে উত্তর কোরিয়া এগিয়ে গিয়েছিল। কিন্তু সবশেষে যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো উত্তর কোরিয়াকে হারিয়ে নিজেদের ঝুলিতে নিয়ে নিল বিশ্বকাপ ফুটবল আয়োজনের সুযোগটি।
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবল মানে প্রচুর পর্যটক, খেলা দেখতে ভিড় করা মানুষের ঢল। বলাবাহুল্য, এসব মানুষের মাধ্যমে অর্জিত হয় রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়, রাজস্ব আয়, হাজার কোটি ডলার আয়ের সুযোগ হয় একটি দেশের। কাজেই বিশ্বকাপ ফুটবল আয়োজন একটি লোভনীয় ব্যাপার বটে।
২০২৬ সালের বিশ্বকাপ আসরে মোট ৮০টি ম্যাচের ৬০টি  অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, ১০টি ম্যাচ হবে কানাডায় এবং ১০টি মেক্সিকোতে।
এ বিভাগের অন্যান্য সংবাদ