News Bangla 24 BD | কে হবে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কে হবে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন? ফ্রান্স না ক্রোয়েশিয়া। ফুটবলপ্রেমীদের মুখে এখন ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। কার হাতে উঠবে বিশ্বকাপ তার ফয়সালা হবে আজ রবিবার রাশিয়ার রাজধানী মস্কোর লুজনিকির মাঠে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই খেলা।
ক্রোয়েশিয়া নতুন চ্যাম্পিয়ন হতে চায়। ফ্রান্স চায় ৯৮ বিশ্বকাপের পর দ্বিতীয় ট্রফি। এই দুই দল আগেও মুখোমুখি হয়েছিল। ৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে ফ্রান্স ২-১ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল। ডেবর সুকরদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছিলেন দিদিয়ের দেশম, জিনেদিন জিদানরা। ৯৮ এর পর ২০১৮। পেরিয়ে গেছে আঠার বছর। বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে ফ্রান্স, বদলেছে ক্রোয়েশিয়াও।  ফ্রান্স এবং ক্রোয়েশিয়া নতুন শক্তি নিয়ে বেড়ে উঠেছে।
ফুটবলের তামাম দুনিয়া দেখেছে যোগ্য দুই দলই বিশ্বকাপের মঞ্চে উঠেছে। দুই দলে শক্তিমান ফুটবলাররাই রয়েছেন উপরে নিচে সব জায়গায়। বিশ্বকাপ ফুটবলের বড় বড় দেশ, বড় তারকাদের বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় করে দিয়েছেন তারা। আজ শ্রেষ্ঠত্ব দেখাবার পালা। ফরাসী সৌরভ ছড়াতে চায় ফ্রান্স। আর যুদ্ধে জেতার অভিজ্ঞতা নতুন নয়, এই বলে হুমকি দিয়েছে ক্রোয়েশিয়ানরা। অর্থাৎ, ক্রোয়েশিয়া রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ