টঙ্গীতে ১৭৭৫ পিস ইয়াবা ও হেরোইনসহ র্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
খবর বিজ্ঞপ্তি : মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজহতে রাষ্ট্রে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র্যাব এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১৫ জুলাই ২০১৮ ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার টংগী থানাধীন হাজী মাজার বস্তি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শহীদুল বেপারী (৩৮), পিতা- মৃত আরশাদ আলী বেপারী, মাতা- মৃত আমেনা বেগম, সাং- বকশ্ নগর, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা, বর্তমানে সাং- নিশ্চিন্তপুর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ১,৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬,৭০,০০০/ (ছয় লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।
ধৃত আসামী শহীদুল বেপারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গাজীপুরের অন্যতম মাদক ব্যবসায়ী বাচ্চুর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ২২ মে ২০১৮ ইং তারিখ বাচ্চু র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলে ধৃত আসামী বেশ কিছুদিন গাঁ ঢাকা দেয়। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপন করার পর পুনঃরায় সে তার শ্যালক শাহজাহান ও তার স্ত্রী রুবিনার সহযোগীতায় মাদক ব্যবসা শুরু করে বলে স্বীকার করে। শাহজাহান ও রুবিনা কক্সবাজার ও রাজশাহী হতে মাদক দ্রব্য সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসার পর ধৃত আসামী শহীদুল সেগুলো খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলো খুচরা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল বলে ধৃত আসামী স্বীকার করে।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫ 