News Bangla 24 BD | গাজীপুরে ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

গাজীপুরে ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি


মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরের প্রাকৃতিক বনাঞ্চল ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়েছে ১৯ বছরের সামাজিক সংগঠন ‘ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন’। মাদক বিরোধী অভিযানের মত ভূমি দস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান করার দাবীসহ ১৭ দফার ওই স্মারকলিপি প্রদানের পূর্ব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ জুলাই মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি দেয়া হয়।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মানববন্ধন প্রস্তুতি কমিটির আহবায়ক ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ডঃ এ কে এম রিপন আনসারীর উপস্থাপনায় মানববন্ধনে অনুষ্ঠিত নাগরিক সভায় বক্তব্য দেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন মুকুল, কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, সহ-জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সংগঠনের নেতা শাহিন আহমেদ, আব্দুর রহমান, জাকারিয়া, আলী আজগর খান পিরু, সামসুদ্দিন, আলমগীর কবির, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ মাজহারুল ইসলাম কাঞ্চন, সোলায়মান সাব্বির, ফেরদৌসি আক্তার, ভুক্তভোগী শিল্পী আক্তারসহ সংগঠনের নেতারা।

মানববন্ধন শেষে নেতৃবৃন্ধ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি দেন। ১৭ দফার ওই স্মারকলিপি গ্রহন করে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ