প্রচ্ছদ »
লিড নিউজ
জাবিতে ছাত্রীকে ধর্ষনের হুমকীদাতা ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবিতে মানববন্ধন - News Bangla 24 BD
জাবিতে ছাত্রীকে ধর্ষনের হুমকীদাতা ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত এক ছাত্রীকে ধর্ষনের হুমকীদাতা ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশ’ ভাস্কর্যের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা যৌন হয়রানির হুমকি প্রদানকারী ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন ও দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে হুমকীর বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।
এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে শির্থীদের উপর হামলা-মামলার প্রতিবাদ ও প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দর্শন বিভাগের করিডোরে শিক্ষার্থীরা এ অবস্থান ধর্মঘট পালন করেন।
এছাড়া ক্লাস বর্জন কর্মসূচী অব্যহত থাকায় বিশ্ববিদ্যালয়ের বাংলা, দর্শন, ইতিহাস, সরকার ও রাজনীতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, পদার্থবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগে গতকাল কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন 