News Bangla 24 BD | মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ ২০ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ ২০


চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএম নুরুজ্জামান।

আহত ট্রলারের যাত্রীরা জানান, ৫০/৬০জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি হাইমচরের ঈশানবালারচর থেকে ছেড়ে বিভিন্ন চরে স্টপেজ দিয়ে তেলিরমোড় আসছিল। পথিমধ্যে মেঘনায় ঘন কুয়াশার আড়ালে থাকা তৈলবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি মুহূতের মধ্যে ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে ও জেলেদের সহায়তায় ৩৫ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়েছে। এদের মধ্যে আহত ৭ জনকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও ২০ যাত্রী নিখোঁজ রয়েছে। স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ঘটনাস্থানে পৌঁছেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ