News Bangla 24 BD | গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে আরো একজন নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে আরো একজন নিহত


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেড নামের টায়ার থেকে জালানি তেল তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. কামাল (৪৯)। তার বাড়ি নরসিংদি জেলার ঘোড়াশালে। মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাজীপুরে জেলা প্রশাসনের সূত্র মতে এ নিয়ে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ ও আগুনে পোড়ার ঘটনায় অটো রিকশাযাত্রী স্কুল শিক্ষিকাসহ নিহতের সংখ্যা দাঁড়ালো ৭জনে। প্রত্যেকের লাশ দাফন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর জয়দেবপুর থানায় কারখানার মালিক ইমান উদ্দীনসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনো পযর্ন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
গত শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের ভাদুন এলাকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় কারখানার সামনের জয়দেবপুর-পূবাইল সড়ক দিয়ে যাওয়ার সময় অটোরিকশাযাত্রী স্কুলশিক্ষিকাসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পথে মারা যান। অগ্নিদগ্ধ ও আহত হন ১০ জন। অগ্নিদগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রোববার একজন এবং মঙ্গলবার সকালে অপরজন মারা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ