News Bangla 24 BD | ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
সারাদেশে জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঝিনাইদহে কালোপতাকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। রোববার সকালে সরকারি কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, সাধারন সম্পাদক আবু সুমন বিশ্বাস সহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, সবাইকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সেই সাথে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবির সিরিজ বোমা হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ