News Bangla 24 BD | হিজড়াদের মেসেজ পেয়ে কোরবানির গরু পাঠালেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

হিজড়াদের মেসেজ পেয়ে কোরবানির গরু পাঠালেন প্রধানমন্ত্রী


হিজড়াদের মেসেজ পেয়ে জামালপুর সদরের হিজড়া পল্লীতে কোরবানির জন্য গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক সোমবার সকালে তাদের কাছে গরু হস্তান্তর করেন।

সোমবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস দাতা বলেন তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী ঈদে তাদের কোরবানি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চেয়েছেন।

এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।

একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন ময়ূরী জামাল সদরে হিজড়াপল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিক জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।

জেলা প্রশাসক আজ দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে একটি এক লাখ টাকার গরু এবং আনুসাঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ