News Bangla 24 BD | নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

নাটোরের বড়াইগ্রামে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ যাত্রী। নিহতরা সবাই লেগুনার যাত্রী। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার প্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই লেগুনার ১০ যাত্রী নিহত হন। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে গেলে আহত হন বাসের ৩০ যাত্রী।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করেছেন বলেও এই ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ