News Bangla 24 BD | গাজীপুরে আগুনে পুড়ে গেছে ১২ দোকান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অগ্নিকান্ডে ১২টি দোকান ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিক্ষস্তদের দাবি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. হাসিবুর রহমান জানান, বুধবার ভোররাতে মহানগরের কোনাবাড়ী এলাকার আনোয়ার হোসেন গংদের মালিকানাধীন নিউমার্কেটে আগুন লাগে। আগুন মূহুর্তেই পাশের দোকানে ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে গার্মেন্টসের এক্সসেসরিসের সুতা, সুই, বোতাম ইত্যাদি মালামাল ছিল। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি, টঙ্গী ফায়ার সার্ভিসের ১টি, ইপিজেটএর ১টি এবং ফায়ার সার্ভিসে হেডকোয়াটারের ১টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নেভায়। আগুনে ওই মার্কেটের ১২টি দোকান, মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে। তিনি জানান, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ