ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৮ মাসে নিহত ৪৫ জন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহের সড়কগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘনায় মানুষের জীবন বিপন্ন হচ্ছে। সড়ক মহাসড়কে এই মৃত্যুর মিছিল যেন কোন ভাবেই থামছে না। গত ৮ মাসে জেলার পরিসংখ্যান তাই বলছে। ২০১৮ সালের ৮ মাসে ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কেটে কমপক্ষে মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাসহ রয়েছে ৫ জন কলেজ ছাত্র। বিভিন্ন থানা ও পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে গত ৮ মাসে সড়ক দুর্ঘটনায় সবচে বেশি মানুষ মারা গেছে ঝিনাইদহ সদর উপজেলায়। দ্বিতীয় স্থানে রয়েছে শৈলকুপা। সুত্রমতে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সদরে ২৫ জন, কালীগঞ্জে ৮ জন, শৈলকুপায় ৪ জন, কোটচাঁদপুরে ৩ জন, মহেশপুরে ১ জন ও হরিণাকুন্ডুতে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার জানান, ট্রাফিক আইন না মানা, অসর্তকতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অদক্ষতার কারণই হচ্ছে দুর্ঘটনার মুল কারণ।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা 