News Bangla 24 BD | গাজীপুরে ব্রিস্টল ফার্মা কর্মকর্তাদের ২০ লাখ টাকা জরিমানা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ব্রিস্টল ফার্মা কর্মকর্তাদের ২০ লাখ টাকা জরিমানা


গাজীপুর প্রতিনিধি
অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ব্রিষ্টল ফার্মা লিমিটেড কর্মকর্তাদের ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কারখানাটিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নেতৃত্বে ছিলেন র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক এটিএম গোলাম কিবরিয়া ও ওষুধ পরিদর্শক মো. ফজলুল হক।
ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, ওষুধ কারখানাটি ২০০৯ সালে জাতীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্যরা পরিদর্শন শেষে ২০১২ সালে সব ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরন বন্ধ করে দেন। কর্তৃপক্ষের আদেশ অমান্য করে ৩ বছর যাবত অনুমোদনবিহীন ও অবৈধভাবে সেফিক্সিম-২০০, সেফোটক, সেফোরেট-৫০০, সেফাডিন-৫ মিলি, সেফরাডিন ৫০০ ক্যাপ, ফ্লুক্লক্সাসিলিন ৫০০ মিলি তৈরি এবং পেনিসিলিন ও সেফালোস্প্রেরিন জাতীয় ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযানে দেখা গেছে, অনুমোদনবিহীন বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরী ও বাজারজাত করার প্রমান পাওয়ায় পর প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার বিশ্বজিত দাস ও কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মো. রবিউল হাসান (৪৬) দোষ স্বীকার করায় তাদেরকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ