News Bangla 24 BD | গাজীপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ফুটবল টুনামেন্ট ট্রাইবেকারে নরসিংদীকে হারালো ঢাকা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ফুটবল টুনামেন্ট ট্রাইবেকারে নরসিংদীকে হারালো ঢাকা


ঢাকা বিভাগীয় কমিশনার ফুটবল টুনামেন্টের ৩য় দিনের ম্যাচ সোমবার বিকাল ৪ টার গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় অংশ নেয় ঢাকা জেলা ফুটবল একাদশ বনাম নরসিংদী জেলা ফুটবল একাদশ। খেলাটি নির্ধারিত সময়ে মীমাংসা না হওয়ায় ট্রাইবেগারের মাধ্যমে ঢাকা জেলা ফুটবল একাদশ ৪-২ গোলে নরসিংদী জেলা একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
সোমবারের খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের এনডিসি কাউছার আহম্মেদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কেএম জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ম্যাচ ম্যানেজার কেএম হাসান ফিরোজ, সাবেক ফুটবলার আজমত আলী, সাবেক খেলোয়ার সুলতান উদ্দিন আকন, সাবেক ফুটবলার সন্তোষ কুমার মল্লিক ও আঃ করিম মল্লিক প্রমুখ।
তাছাড়া খেলা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা একাদশের কোচ কফিল উদ্দিন ও নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।
খেলাটি পরিচালনা করেন ফিফার রেফারি মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন আমির হোসেন ও মুঞ্জুর মোর্শেদ।
খেলাটির ধারা বর্ণনায় ছিলেন লুৎফর রহমান মন্ডল, মোঃ শরিফ হোসেন ও নজরুল ইসলাম বাবু। আগামী ২৯ সেপ্টেম্বর বুধবার ঢাকা জেলা বনাম টাঙ্গাইল জেলা ফুটবল একাদশ এর মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলাটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ