নোটিশ ছাড়াই ফুটপাতে পুলিশের অভিযান ক্ষুদে ব্যবসায়ীদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন
মোঃ রিপন হোসেন : রাজধানীর উত্তরায় এবার বিনা নোটিশে ফুটপাতে পুলিশের পেটুয়া বাহিনীর অতর্কিত অভিযানে একাধিক দোকান ভাংচুর,ক্ষুদে ব্যবসায়ীদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন।
জানাগেছে, উত্তরা ১৩নং সেক্টর ব্রীজ সংলগ্ন এলাকায় দির্ঘদিন যাবত চটপটি-ফুসকার ব্যবসা করে আসছিল কয়েকজন ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে পুর্বে কোনরকম নোটিশ না-দিয়ে ট্রাফিকের (এ টি এস আই) খসরুসহ কয়েকজন পুলিশ সদস্য হটাত হ্যামার হাতুরি ও লাঠি দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয় ১০-১৫ টি দোকান। খবর পেয়ে ব্যবসায়ীরা কর্মস্থলে এসে হতবাকহন, কান্না ছাড়া এখন তাদের আর কিছুই করার নেই বলে সাংবাদিকদের জানান তারা। চটপটির এক দোকানী সফিক জানায়,এই দোকনের উপর নির্ভরকরে, আমার পরিবারের ১০জন সদস্য,রয়েছে ছেলে মেয়েদের লেখা-পড়ার খরচ,আমার মত এমন হত দরিদ্র সবাই,আমরা এখন কোথায় যাব। সরেজমিনে দেখাগেছে,আলো নামে এক মহিলার ১টি ফারুখের ২টি সফিকের ১টি সেলিমের ২টি জাহাঙ্গীরের ১টি ও কবিরের ২টিসহ মোট ১০টি দোকানের মালিককে পাওয়া গেছে এবং পুলিশের মারের ভয়ে বাকিরা পারিয়ে রযেছেন বলেও জানান তারা। এতে করে ব্যবসায়ীদের প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
এই বিষযে ট্রাফিকের উত্তরা জোনের (এ টি এস আই) খসরুর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে উত্তরা জোনের ট্রাফিকের (এসি) মো: জিন্নাত আলীর সাথে যোগাযোগ করাহলে তিনি প্রতিবেদককে জানায়,নোটিশ দেয়ার কি আছে..দুই মাস যাবত তাদের দোকান পাট সরিয়ে নিতে বলা হয়েছে,তারি ধারা বাহিকতায় আজ সকালে এই অভিযান চালানো হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 