News Bangla 24 BD | প্রমাণ হয়েছে বিএনপি সন্ত্রাসী দল: কাদের - News Bangla 24 BD
News Head
 নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

প্রমাণ হয়েছে বিএনপি সন্ত্রাসী দল: কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কানাডা ও বাংলাদেশের আদালতের রায়ে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাদারীপুর ও শরীয়তপুর অংশে জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এড়াতে পারেন না। তারও বিচার হওয়া উচিত। বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা রাজনীতি ও সন্ত্রাসকে এক করে ফেলেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  বিশ্বে এমন কোন নজির আছে কিনা যেখানে বিরোধী দলকে নির্বাচনে ডেকে আনা হয়! আর আমরা কি তাদের ডেকে আনব নাকি? বিএনপি আসবে কিনা এটা তারা ভালো জানে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ অক্টোবর পদ্মা সেতুর উভয় প্রান্তের কাজের অগ্রগতির ফলক উন্মোচন করবেন। এসময় পদ্মা সেতুর শরীয়তপুর অংশ পর্যবেক্ষণ করবেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৫টি স্প্যান বসানো হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১টি বসেছে এবং ৫টি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ