News Bangla 24 BD | নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি


আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বরাত দিয়ে তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ কথা বলেন।
সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সচিব বলেন, প্রতিনিধিদল ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পার্টিসিপেট নির্বাচন চেয়েছেন। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেওয়া হবে।
তারা আরো কি জানতে চেয়েছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া, ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মুখপাত্র বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক ভালো কাজ করছে। তাদের ওপর আমাদের আস্থা রয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে ইউরোপিয়ান ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক করে। বৈঠকে সাতটি দেশের রাষ্ট্রদূত ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ