News Bangla 24 BD | রাষ্ট্রপতি আবদুল হামিদ জেনেভা যাচ্ছেন রোববার - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

রাষ্ট্রপতি আবদুল হামিদ জেনেভা যাচ্ছেন রোববার


বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার রাত পৌনে ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এই সফরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ ২০তম সম্মেলনে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। ‘টেকসই উন্নয়নে বিনিয়োগ’-এই প্রতিপাদ্য সামনে রেখে ২২ থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দপ্তরে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

বিশ্বব্যাপী বিনিয়োগ ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়নের একটি উচ্চ পর্যায়ের বৈশ্বিক ফোরাম হচ্ছে বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এ বছর এ সম্মেলনের এক দশক পূর্ণ হচ্ছে। বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগে বৈশ্বিক বিনিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে এ সম্মেলনে আলোচনা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত জেনেভাভিত্তিক ক্রানস মনটানা ফোরাম জাতিসংঘ, ন্যাটোসহ বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বিষয়ে কাজ করে।

বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণে ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামে’ আলোচনা হবে। ফোরামের এবারের সম্মেলনে আবদুল হামিদসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের যোগ দেয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদ খানম এই সফরে আবদুল হামিদের সঙ্গে যাচ্ছেন। এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেনসহ রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন। এই দুটি সম্মেলনে যোগদান শেষে আগামী ২৭ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ