প্রচ্ছদ »
জাতীয়
‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিগগিরই ছোট হবে মন্ত্রিসভা-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিগগিরই ছোট হবে মন্ত্রিসভা-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অল্প কয়েক দিনের মধ্যেই মন্ত্রীসভার আকার ছোট হয়ে যাবে। তিনি বলেন, ১৫-২০ দিন পরেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তাই খুব অল্প কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভার আকার ছোট হয়ে যাবে।
আজ রবিবার রাজধানীর কলাবাগানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে ‘কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা : দেশের সার্বিক উন্নয়নের অনুঘটক’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সরকারের করণীয় নিয়ে মন্তব্য করার সময় সেতুমন্ত্রী কাদের বলেন, আজই পার্লামেন্টের শেষ অধিবেশন শুরু হবে। আর ১৫-২০ দিন পরেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এরপরে নির্বাচনী ব্যস্ততা, ক্যাম্পেইন শুরু হবে।
তিনি বলেন, সিডিউল ঘোষণা মানেই ক্যাম্পেইন শুরু। খুব শিগগিরই কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভার কাজের ধরন পাল্টে যাবে, মন্ত্রিসভার আকার ছোট হয়ে যাবে। মন্ত্রিসভার আকার ছোট হলে সেখানে আমি থাকব কি না সেটা প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানেন না। কারা সেই মন্ত্রিসভায় থাকছেন এটা প্রধানমন্ত্রী ছাড়া কেউ বলতে পারবেন না। তবে সরকার এই সরকারই থাকবে। সেই মন্ত্রিসভায় কারা কারা থাকছেন সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবনে।
সেতুমন্ত্রী কাদের বলেন, আমি যদি থাকিও নির্বাচন তফসিল ঘোষণার পর মেজর কোনো পলিসির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না। আমাদের কাজ সীমিত হয়ে যাবে। আমরা রুটিন কাজ করব। ইচ্ছে করলেই বড় কোনো প্রজেক্ট উদ্বোধন বা কাজ শেষ হয়েছে অথবা নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করতে পারব না। এসব বিষয় থেকে বিরত থাকতে হবে। কাজেই এখন কোনো কিছুই করতে পারব না। তবে আপনাদের প্রস্তাবনাগুলো আমাকে দিলে পরে রিসার্স করে যদি সুযোগ পাই কাজে লাগাতে পারব।
নির্বাচন কমিশন বিভক্ত বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবিকে হাস্যকর বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, প্রধান নির্বান কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত। কমিশনের একজন সদস্য ভিন্নমত পোষণ গণতন্ত্রের অভ্যন্তরীণ সৌন্দর্য।
তিনি এ বিষয়ে আরো বলেন, পাঁচ কমিশনারের একজন ভিন্নমত পোষণ করলেই কমিশন বিভক্ত হয়ে যায় না।
সেতুমন্ত্রী কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে সমাবেশের অনুমতির ইঙ্গিত পেয়েও তারা নাটক করছে। সমাবেশের অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরনো অভ্যাস।
এ বিভাগের অন্যান্য সংবাদ

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 