মোঃ আখতার হোসেন:
গত মাসের ১৬ তারিখে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষনার পর সিটির আটটি থানার একটি পূবাইল মেট্রপলিটন থানা। পূবাইল থানা উদ্বোধনের পর সেই ১ মাস পর আজ মঙ্গলবার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে পূবাইল থানা অফিসার ইনচার্য নাজমুল হক ভূইয়ার আমন্ত্রণে পূবাইলের সর্বস্থরের জনগণের অংশ গ্রহণে আয়োজন করা হল ওপেন হাউজ ডে । জন সাধারণের মধ্য থেকে উম্মুক্ত প্রশ্ন উত্তরের বেশীর ভাগ প্রশ্ন কর্তারা মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলেন । মাদকের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন। অনেকে পূবাইল মিরের বাজার সহ টঙ্গী কালীগঞ্জ হাইওয়ে ও গাউছিয়া গাজীপুর ভোগরা হাইওয়ের যানজটের যানজটের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন ।অনেকে পূবাইল থানা গঠিত পরবর্তি আইন শৃঙ্খলার উন্নতির প্রশংসায় ওসি নাজমুল হক ভুঁইয়াকে ধন্যবাদ জানান । প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপ পুলিশ কমিশনার(ক্রাইম ও প্রশিকিউশন) মোহাম্মদ শরিফুর রহমান,বর্তমান পূবাইল থানার ৪০নং ওয়ার্ড কমিশনার কমিশনার আজিজুর রহমান শিরিষ,৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া,যুবলীগ নেতা আমজাদ হোসেন, মোল্লা, রহম আলী,রাজিবুল হাসান রাজীব,সোহেল চিসতি, সাবেক ইউপি আওয়ামীলীগ পূবাইল ইউপি প্রচার স¤পাদক আবদুল কাদির প্রমূখ।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 