ঝিনাইদহে ব্যারিষ্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও কুশপুত্তলিকা দাহ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অসম্মান করার প্রতিবাদে ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড় থেকে ঝাড়– মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। সেখানে ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন, শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 