News Bangla 24 BD | কালীগঞ্জে ২ দিন ব্যাপী নিরাপদ খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কালীগঞ্জে ২ দিন ব্যাপী নিরাপদ খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ২ দিন ব্যাপী নিরাপদ খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড চত্বরে বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক এ মেলার আয়োজন করেছে। শনিবার সকাল ১০ টার দিকে শুরু হওয়া মেলায় উপজেলার রায়গ্রাম ও নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কৃষাণ-কৃষাণীরা তাদের বাড়ির আঙিনায় বা ফসলী জমিতে বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদিত সবজি’র স্টল প্রদান করে। মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কৃষি বিজ্ঞানী ও বিসেফ ফাউন্ডেশনের সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ ফঅুড সেফটি নেটওয়ার্কের মহিদুল হক খান,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, গণমাধ্যম কর্মী ও বিটিভির মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক রানা, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোসাইন সাফায়াতে, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন ও বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত মর্জিনা বেগম ও হেলাল উদ্দিন প্রমুখ। এ মেলাই নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিতে অবদান রাখার জন্য দৈনিক মানবকন্ঠ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ ও দৈনিক সংবাদের প্রতিনিধি সাবজাল হোসেনসহ ২০জন কৃষক-কৃষানীকে সম্মাননা প্রদান করা হয়। সবজির পাশাপাশি পিঠার স্টলও প্রদান করা হয়। মেলায় ৩২ টি স্টল স্থান পেয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ