News Bangla 24 BD | গাজীপুরে লক্ষ্মী পূজার মুর্তি ভাঙল বখাটে যুবক। আটক-১ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুরে লক্ষ্মী পূজার মুর্তি ভাঙল বখাটে যুবক। আটক-১


মোঃ আখতার হোসেন,পূবাইল প্রতিনিধি।
গাজীপুর সদর থানার বাড়িয়া ইউনিয়নের বড়কয়ের গ্রামে মদ্যপ অবস্থায় গত কাল শনিবার রাতে লক্ষ্মী পূজার মুর্তি ভাঙল বখাটে যুবক রনি। স্থানীয় বাড়িয়া ইউপি সদস্য আবদুল মজিদ ভূঁইয়া জয়দেবপুর সদর থানা বাড়িয়া পুলিশ ফাড়ি ইনচার্য উপ-পরিদর্শক মহসিনকে  ফোন করলে তিনি রনি ভূঁইয়াকে আটক করতে সক্ষম হন।   আটক রনি ভূঁইয়া বড় কয়ের গ্রামের মৃত রাজ্জাক ভূইয়ার ছেলে।পূজামন্ডপ কমিটির সাধারণ সম্পাদক শ্রী কেশব চন্দ্র দাস জানান- পূজায় বেড়াতে আসা আমার আত্মীয়ের সাথে বাকবিতন্ডার কারণে আমি তাকে জিজ্ঞাসা করলে  রনি আমাকে মারধর করে।কিন্ত কেন আমাদের লক্ষ্মী দশমী রাতে মুর্তি ভাঙল তা আমরা বুঝতে পারছিনা।  এই কারণে আমাদের আনন্দ মাটি হয়ে গেল নিমিষে। আমরা পূবাইল ঐতিহ্যবাহি লক্ষ্মী দশমীতে অংশ নিতে পারলামনা।  এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্য আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে জানান- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটক রনির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ