News Bangla 24 BD | টঙ্গীতে ওয়ার্ড আওয়ামীলীগের মত বিনিময়
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টঙ্গীতে ওয়ার্ড আওয়ামীলীগের মত বিনিময়


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওযার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপিকে চতুর্থ বারের মতো নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে গতকাল সোমবার টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামীগীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাসেত খাঁনের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্টিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যাক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন সরকার,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ মোঃ ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদ,স্বাস্থ বিষয়ক সম্পাদক জাকির হাছান খোকন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজাহার উদ্দিন,মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা আলহাজ্ব মোঃ কাজী মেলিম, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার, জয় সরকার, গাজীপুর জজ কোর্টেও স্পেশাল পিপি এড.মোঃ শাহজাহান , আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ আনোয়র হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রবিউল ইসলাম চঞ্জল,কাজী সাকের,সাজিদ খান, কাজী আলতাফ হোসেন বকুল,মুকুল সরকার,এম এম নাসির উদ্দিন, আলহাজ্ব শহিদুল্লা মিয়া,সালাম খান, হাজী মোঃ শাহআলম,আলাউদ্দিন মিয়া,বাবু মিয়া,আবদুস সালাম বেপারি প্রমুখ। মত বিনিময় সভায় জাহিদ আহসান রাসেল এমপি বলেন ইতি পূর্বে আপনারা আমাকে ভোট দিয়ে ৩ বার এই এলাকার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন, এলাকার উন্নয়নের সার্থে আমি কাজ করেছি, রাস্তা ঘাট,স্কুল মাদ্রসা, মসজিদ করে দিয়েছি, চাকরি দিয়েছি, কেউ কোন দিন বলতে পারবেনা কারো জমি দখল করেছি,কারো আমানত কে খিয়ানত করেছি , কারো কাছ থেকে একটি টাকা ঘুষ খেয়েছি। তাই আপনারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন, আপনাদেরকে কেউ বলতে পারবেনা যে আপনারা কোন চাদাবাজ সন্ত্রাসের জন্য ভোট চাইতে এসেছেন। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে সরকার গঠন করতে হবে। আওয়ামীলীগ সরকার যদি সরকার গঠন করতে না পারে দেশের উন্নয়ন ভষ্মিভূত হয়ে যাবে। তাই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করতে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পাশাপাশি টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন, বিগত কয়েক বছরে এমপি জাহিদ আহসান রাসেল টঙ্গী তথা গাজীপুরের স্কুল-কলেজ-মাদ্রাসাসহ এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আগামীতে তাকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। যাতে তিনি এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ