ঝিনাইদহ চাঁদপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ চরমপন্থি নেতা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ চরমপন্থি নেতা আমিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। সে বিপ্লবী কমিউনিষ্ট পার্টি হক গ্রুপের আঞ্চলিক নেতা। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে জেলা সদরের বকশিপুর গ্রামের এলাহী বক্সের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে চাঁদপুর গ্রাম থেকে আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, লুণ্ঠন, ছিনতাই, চাঁদাবজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 