কালিয়াকৈরে নব নির্মিত বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেল ষ্টেশন’ ভবনের শুভ উদ্বোধন
জিল্লুর রহমান কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা কার্যলয়ের অদুরে নির্মিত বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেল ষ্টেশনটির নির্মান কাজ শেষে বৃহস্পতিবার দুপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলষ্টেশন ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।এতে স্বপ্নপুরন হলো দেশবাসীর আর গর্বিত হলো কালিয়াকৈরবাসী।
আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের নানামুূখী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। রাজধানীর নিকটবর্তি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগনের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নব নির্মিত‘বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশনটি উদ্বোধন করলেন ডিজিটাল বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
রেলওয়েকর্তৃপক্ষ সূত্র জানায়, ৩৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৯৪ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশন। অতিচমৎকার এ রেলষ্টেশনটি আকারে ছোট হলেও এর মূল ডিজাইন রাজধানীর কমলাপুর রেলষ্টেশনের আদলে করা হয়েছে। ঢাকা থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটি এবং হাইটেক সিটি থেকে রাজধানীতে কয়েক ধাপে ডেমু ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হবে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশন। এছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে রাজশাহীগামী সকালে দুইটি আর বিকালে দুইটি আন্তঃনগর ট্রেনে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশন থেকে যাত্রী উঠা নামার জন্য রেল কর্তৃপক্ষের নিকট প্রস্তাব করা হয়েছে।
আর এসব কোম্পানিতে রাজধানীর বিভিন্ন স্থানসহ গাজীপুর জেলা শহর থেকে যেন অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু হাইটেকসিটিতে যাতায়াত করতে পারেন এবং যথা সময়ে বাসায় ফিরতে পারেন এ জন্য হাই-টেক সিটির পশ্চিম পাশে একটি অত্যাধুনিক রেলষ্টেশন স্থাপন করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ সূত্র আরো জানায়, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশনটি শুধু বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলাসহ এলাকার শিল্প-কারখানায় কর্মরত বিভিন্ন জেলা থেকে আগত লোকজন এর উপকার ভোগ করবে। বঙ্গবন্ধু হাইটেক সিটির জন্য মির্জাপুর ও মৌচাক ষ্টেশনের মধ্যবর্তী কালিয়াকৈরে একটি বি-ক্লাশ ষ্টেশন নির্মাণ করা হয়েছে। এই রেলষ্টেশনের জন্য অর্থ সহায়তা দিয়েছেন জিওবি নামক একটি প্রতিষ্ঠান।রেল ষ্টেশন নির্মাণাধীণ প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাষ্টাকচার লিমিটেড এর প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, রেল কর্তৃপক্ষের নিদের্শমতে অতি যতেœর সাথে ষ্টেশন নির্মান কাজ শেষ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী বেলা সোয়া ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে শুভ উদ্বোধন করেন এসময় ষ্টেশন ভবন চত্বরে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক এমপি, উপজেলা পরিষদেও চেয়ারম্যান রেজাউল করীম রাসেল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ইউএনও মু.সাইফুল ইসলাম সহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 